• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা রিজু গ্রেপ্তার

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা রিজু গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে খন্দকার মোস্তাফিজুর রহমান রিজু (৪৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের কিশামত পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খন্দকার মোস্তাফিজুর রহমান রিজু কিশামত পাইকপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি মৃত মোহাম্মদ হোসেন খন্দকারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে মামলার পরিপ্রেক্ষিতে রিজুকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর রিজুকে রাজারহাট থানায় নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে আদালতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোস্তাফিজুর রহমান রিজুকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd