• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৭; ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক ৪।  সরকারি পদে থেকেও ‘প্রেস কার্ড’ ব্যবহারের অভিযোগ, পলাশে ইউপি সচিবকে ঘিরে প্রশ্ন ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা আমিরাতের প্রধানমন্ত্রীকে বিএনপির ষড়যন্ত্রের বিচার চাইলেন এমপি বাবুল ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন মাইলফলক: ‘আওয়ারাপন ২’ ১০০ কোটি রুপি আয় করেছে রাষ্ট্রপতি পদে জনগণের সেবা করতে চান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে ২০ কর্মকর্তার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন নূর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে আলোচনা কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

হকারদের নিবন্ধন ব্যবস্থা চালু, নির্ধারিত ফি দিতে হবে

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
হকারদের নিবন্ধন ব্যবস্থা চালু, নির্ধারিত ফি দিতে হবে

১৪

রাজধানীর ফুটপাত ও সড়কে হকারদের ব্যবসা পরিচালনায় শৃঙ্খলা আনতে নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হকারদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি পথচারী ও যান চলাচল স্বাভাবিক রাখা এবং নিরাপদ নগরী গড়ে তোলাই প্রস্তাবিত নীতিমালার মূল লক্ষ্য। আজ নগর ভবনে হকার ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিবন্ধিত হকারদের জন্য নির্দিষ্ট ব্যবসার শ্রেণি, বসার স্থান, স্টলের আয়তন, ব্যবসায়িক সময় ও মাসিক ফি নিবন্ধন সনদে উল্লেখ থাকবে। নিবন্ধনের জন্য এককালীন ৫ হাজার টাকা এবং প্রতি বছর নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রশাসক জানান, নিবন্ধিত হকারদের পরিচয়সংবলিত স্মার্ট কার্ড বা লাইসেন্স দেওয়া হবে, যাতে বারকোড ও কিউআর কোড থাকবে। লাইসেন্স হস্তান্তরযোগ্য হবে না এবং ব্যবসা ছেড়ে দিতে চাইলে সিটি কর্পোরেশনকে জানাতে হবে।

হকারদের ব্যবসার ধরন পরিবর্তনও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া করা যাবে না। আবেদনের এক মাসের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। নিবন্ধনের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd