• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা আমিরাতের

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা আমিরাতের

৬০

সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ও সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট মন্তব্য করেছেন, আমিরাতের এই সিদ্ধান্ত ইরানের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চেয়ে বড় প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ইরানের আমদানির প্রায় এক-তৃতীয়াংশ প্রতি বছর সংযুক্ত আরব আমিরাত থেকে আসে।

কিমিট আরও জানান, ইরানের সঙ্গে আমিরাতের বাণিজ্য বন্ধের পর অন্য উপসাগরীয় দেশগুলোও একই পথে হাঁটবে কি না, তা নিয়ে সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

তিনি উল্লেখ করেন, আমিরাতের এই সিদ্ধান্ত ইরান কর্তৃক যুদ্ধ ঘোষণার মতো একটি পদক্ষেপ হিসেবেও বিবেচিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd