রাজধানীর হেয়ার রোডে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি রাষ্ট্রপতি হলে জনগণের পাশে থেকে সেবা করবেন।
মির্জা ফখরুল বলেন, “আমি কখনও ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি।” তিনি আরও জানান, ব্যস্ততার মধ্যেও জনগণের উন্নয়নে কাজ করার ইচ্ছে রয়েছে তার।
সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন জানান। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং উপস্থিত নেতাদের খোঁজ-খবর নেন।
সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ ও বাসসের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগও উপস্থিত ছিলেন।