• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফুটবলের ইতিহাসে মেসির বাবার অবদান পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে নাগরিক সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক রেললাইনে বসবাসরত রেহানা খাতুনের মাথার চুল বিক্রি করে ঘর ভাড়া পরিশোধের ঘটনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত আসাদুজ্জামান খান কামাল গুলশানে গোপন বৈঠক থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে শিবিরের নেতা-কর্মীরা থানায় আশ্রয় নিয়েছেন ছাত্রদলের ধাওয়ার পর সিলেটের সড়ক দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন বৃদ্ধা তহমিনার মানবেতর জীবন, সন্তানরা নেই পাশে মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া বলটির নিলামে দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

খিলগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
খিলগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় ব্যবসায়ী খোরশেদ আলম সোহেলের ওপর হামলার অভিযোগ তুলে তার স্ত্রী ও সাংবাদিক তারিন আক্তার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তারিন আক্তার বলেন, গত ২৬ জুলাই সকাল ১১টার দিকে তার স্বামী খোরশেদ আলম সোহেলের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলম সোহেলকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারিন আক্তার অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার দাবি, অবৈধ দাবি মেনে না নেওয়ায় তার স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা করা হয় এবং পরে হামলা চালানো হয়।

তিনি বলেন, হামলার পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

তারিন আক্তার আরও অভিযোগ করেন, হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd