• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজধানীতে ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেপ্তার ভারত-বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি হোসে মরিনহোর কোচিং ক্যারিয়ারের সেরা ১০ সাইনিং দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা বাংলাদেশ ৪২৬ রানে অলআউট, ২২৮ রানের লিড ফেরদৌস স্টিলের ঝুঁকিপূর্ণ কাজ: ৯ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে মামলা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা প্রত্যাহার রাজধানীতে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি হরমুজে নৌ চলাচলে বাধা, পাঁচ ইরানির ওপর কানাডার নিষেধাজ্ঞা

রাজধানীতে ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেপ্তার

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
রাজধানীতে ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেপ্তার

রাজধানীর এয়ারপোর্ট এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে। ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

জানা যায়, গত রোববার এয়ারপোর্ট এলাকার ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় করা মামলার তদন্তে নেমে ডিবি অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। অভিযানে ডাকাতির টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত এই ডাকাতি মামলার অগ্রগতি ও গ্রেপ্তারের বিষয়টি জানাতেই জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd