• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাভারে অভিযান: ৯টি বিস্ফোরক ও গান পাউডার উদ্ধার বেলাবোয় দাখিলে ১৫ পরীক্ষার্থীর কেউই পাস করেনি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।  মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ অজিত দোভালের সঙ্গে দুই দিনের বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: ইশরাক হোসেন রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ যুবক আটক ইরানের কার্গো জাহাজের ইঞ্জিন অচল করল যুক্তরাষ্ট্র লিবিয়ায় গাড়িবোমা হামলায় সামরিক গোয়েন্দা প্রধান নিহত বরিশালে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, স্থানীয়দের গণধোলাই প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ

রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ যুবক আটক

নরসিংদী প্রতিনিধি। / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

১৮

রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ যুবক আটক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ মো. ইমন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার খলাপাড়া এলাকার কেবি বাংলাবাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় খলাপাড়া এলাকার খোরশেদ মিয়ার মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে ইমনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৯০০ টাকা।

আটক ইমন নরসিংদীর শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার ইউনুস আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা থানার এসআই মো. সোহরাব হোসেন। এ সময় এএসআই সোহাগ ভূঁইয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট সংক্রান্ত আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd