• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ছাত্রত্ব হারানোর পরও হল ছাড়েননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১।  পলাশে ১৮ শতাংশ জমি দখলের চেষ্টা ও ফসল নষ্টের অভিযোগ, অস্বীকার অভিযুক্ত পক্ষের।  চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ যাত্রীর মৃত্যু, আহত ১৫ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে এমপির গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে মামলা দায়ের এসএসসি রেজাল্ট শুনে শিক্ষার্থীর মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হওয়ার দাবি বগুড়ায় সিলগালা হোটেলে অভিযান, আটক ২০ নারী-পুরুষ লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুনের ঘটনা

কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১। 

কুমিল্লা জেলা প্রতিনিধি / ১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১। 

কুমিল্লা জেলা প্রতিনিধি।

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাবিবুর রহমান কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাবিবুর দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd