• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাভারে অভিযান: ৯টি বিস্ফোরক ও গান পাউডার উদ্ধার বেলাবোয় দাখিলে ১৫ পরীক্ষার্থীর কেউই পাস করেনি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।  মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ অজিত দোভালের সঙ্গে দুই দিনের বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: ইশরাক হোসেন রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ যুবক আটক ইরানের কার্গো জাহাজের ইঞ্জিন অচল করল যুক্তরাষ্ট্র লিবিয়ায় গাড়িবোমা হামলায় সামরিক গোয়েন্দা প্রধান নিহত বরিশালে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা, স্থানীয়দের গণধোলাই প্রধানমন্ত্রীর কার্যালয়সহ পাঁচ সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ

ইরানের কার্গো জাহাজের ইঞ্জিন অচল করল যুক্তরাষ্ট্র

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ইরানের কার্গো জাহাজের ইঞ্জিন অচল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় একটি কার্গো জাহাজের ইঞ্জিন অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। খবর শাফাক নিউজ এজেন্সির।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘এমভি ভিলা নোভা’ নামের জাহাজটি ওমান উপসাগর পেরিয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করছিল। মার্কিন বাহিনী জাহাজটিকে কয়েকবার সতর্ক করলেও তারা তা উপেক্ষা করে।

পরে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায় এবং সেটি থেমে যেতে বাধ্য হয়।

সেন্টকম জানিয়েছে, ১৪ জুলাই ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী। এ ছাড়া তিনটি জাহাজ অচল এবং দুটি জাহাজ জব্দ করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় মার্কিন বাহিনীর সহায়তায় ৪২টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে। একই সময়ে প্রণালিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) তৎপরতাও অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd