• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এস্তোনিয়া, নিতে চায় কর্মী নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ ১০ বছর পর ডায়ারির একটি শব্দে পরিবারের কাছে ফিরলেন শ্যাম সিং রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক কাল ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটে সমস্যা পিরোজপুরে হত্যার রহস্য উদ্ঘাটন, ঘুণ পোকার গুঁড়ো থেকে তথ্য বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বাড়ল দুই বছর কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় ১২ শিক্ষকের ১২ শিক্ষার্থী অকৃতকার্য

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক কাল

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক কাল

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচনী কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এতে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী হলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ক্ষমতাসীন বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

বিগত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তবে এবার ভোটের প্রস্তুতি শুরু করেছে ইসি, যা গতকাল জামায়াত জোট প্রার্থী ঘোষণার পর থেকে কার্যকর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd