• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটে সমস্যা পিরোজপুরে হত্যার রহস্য উদ্ঘাটন, ঘুণ পোকার গুঁড়ো থেকে তথ্য বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বাড়ল দুই বছর কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় ১২ শিক্ষকের ১২ শিক্ষার্থী অকৃতকার্য শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী জামায়াত আমীরের অভিযোগ: সরকার দায় জনগণের ওপর চাপাচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ পরীমনির মাদক মামলার শুনানি সন্তানের অসুস্থতায় পেছাল চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় ১২ শিক্ষকের ১২ শিক্ষার্থী অকৃতকার্য

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় ১২ শিক্ষকের ১২ শিক্ষার্থী অকৃতকার্য

কুড়িগ্রামে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চারটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, বোর্ডের অধীনে থাকা ২২টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের চারটি বিদ্যালয় রয়েছে।

শতভাগ অকৃতকার্য হওয়া বিদ্যালয়গুলো হলো রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। এবারই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয় বিদ্যালয়টির ১২ জন শিক্ষার্থী, কিন্তু সবাই অকৃতকার্য হয়।

ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৪ সালে মাধ্যমিক পাঠদানের অনুমতি পায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম জানান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি ছিল।

ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি। কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, কুড়িগ্রামে মোট ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার পাসের হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd