• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে? ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধানের বৈঠক কিউবার পরিস্থিতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এস্তোনিয়া, নিতে চায় কর্মী নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ ১০ বছর পর ডায়ারির একটি শব্দে পরিবারের কাছে ফিরলেন শ্যাম সিং রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক কাল ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস থেকে ৩৮২ শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। সোমবার সকাল ১০টায় ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা আনন্দে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, এই সাফল্যের পেছনে শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার ভূমিকা রয়েছে। তারা নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে হোম ভিজিট এবং মাসিক পরীক্ষার কথা উল্লেখ করেন।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিলয় দেবনাথ বলেন, “আমিসহ সব বন্ধু জিপিএ-৫ পেয়েছে। তাই সবাই মিলেই আনন্দ করছি। মা-বাবা খুশি হয়েছেন।”

বিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে ভালো ফলাফল করে আসছে।

গত বছর ৩২০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিল। এর আগে ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন, ২০২২ সালে ২৬৬ জনের মধ্যে ২৬৬ জন, ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন, ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন এবং ২০১৭ সালে ১৬৪ জনের মধ্যে ১৬৪ জন জিপিএ-৫ অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd