• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পিরোজপুরে হত্যার রহস্য উদ্ঘাটন, ঘুণ পোকার গুঁড়ো থেকে তথ্য বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বাড়ল দুই বছর কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় ১২ শিক্ষকের ১২ শিক্ষার্থী অকৃতকার্য শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী জামায়াত আমীরের অভিযোগ: সরকার দায় জনগণের ওপর চাপাচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ পরীমনির মাদক মামলার শুনানি সন্তানের অসুস্থতায় পেছাল চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা রাতভর অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন বাবার মৃত্যুর পরও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করলেন লাবিব

জামায়াত আমীরের অভিযোগ: সরকার দায় জনগণের ওপর চাপাচ্ছে

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জামায়াত আমীরের অভিযোগ: সরকার দায় জনগণের ওপর চাপাচ্ছে

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জ্বালানি ও বিভিন্ন সেবা খাত বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জনগণের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তিনি আজ (সোমবার, ১০ আগস্ট) সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গ্যাস ও তেল প্রাইভেট সেক্টরে দেওয়ার ফলে জনগণ আরও বড় জিম্মিতে পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, জনগণের কান্নাকাটি করারও কোনো জায়গা থাকবে না।

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।

অর্থনৈতিক চাপ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, মানুষের আয় বৃদ্ধি না করে তাদের ওপর ব্যয় চাপানো হচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর পর আবারও বাড়ানোর আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জামায়াত আমীর দেশের ব্যাংকিং সেক্টরের অব্যবস্থাপনা ও শেয়ার বাজারের পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দেশে একটি অঘোষিত সেন্সরশিপ আরোপ করা হয়েছে, যার ফলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd