• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আখেরি চাহার শোম্বার তাৎপর্য ও গুরুত্ব জামালপুরে যুবলীগ নেতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন গোপালগঞ্জে লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত অন্তত ২০ ইসলাম গ্রহণের কারণে দুই বোনকে আটকে রাখার অভিযোগে বাবাকে ভর্ৎসনা, আদালতের নির্দেশে মুক্তি দিরাইয়ে বিএনপিতে অস্থিরতা: এমপির স্ত্রী ও সৎ ভাইয়ের পাল্টাপাল্টি অভিযোগ নোয়াখালীতে পুলিশের ওপর হামলা, পাঁচ সদস্য আহত, সাতজন গ্রেপ্তার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

১৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামের শাহরিয়ার হোসেন শিহাব (১৭) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে তিনি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন।

শিহাবের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানান, শিহাব ঢাকায় বসবাস করতেন এবং ছোট চাচার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। গত ৮ জুলাই দুপুরে গোসল শেষে ছাদে ওঠার সময় মরিচবাতির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

শিহাবকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দাফন একই দিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে করা হয়।

শিহাবের চাচা জিয়াউল হক বলেন, ‘শিহাব খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার খবর আমাদের শোককে আরও গভীর করেছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, শিহাবের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলামও পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd