• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী জামায়াত আমীরের অভিযোগ: সরকার দায় জনগণের ওপর চাপাচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ পরীমনির মাদক মামলার শুনানি সন্তানের অসুস্থতায় পেছাল চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা রাতভর অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন বাবার মৃত্যুর পরও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করলেন লাবিব বাচ্চু রাজাকারের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি গাজীপুরের কাবির দেওয়ান এসএসসিতে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ চট্টগ্রাম বন্দরে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’-এর পরিচিতি সভা অনুষ্ঠিত

পরীমনির মাদক মামলার শুনানি সন্তানের অসুস্থতায় পেছাল

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
পরীমনির মাদক মামলার শুনানি সন্তানের অসুস্থতায় পেছাল

চিত্রনায়িকা পরীমনি সন্তানের শারীরিক অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে হাজির হতে পারেননি। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে গেছে। আগামী ২৯ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। পরীমনি উপস্থিত না থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।

আবেদনে উল্লেখ করা হয়, পরীমনির সন্তানকে সম্প্রতি টিকা দেওয়ার পর থেকে সে জ্বরে ভুগছে। এছাড়া সোমবার সন্তানের জন্মদিন হওয়ার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। শুনানি শেষে আদালত আইনজীবীর আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও মাদক উদ্ধারের দাবি করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান এই অভিনেত্রী।

মামলায় পরীমনির পাশাপাশি তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং কবীর হোসেন হাওলাদারকেও আসামি করা হয়েছে। ইতিপূর্বে মামলার বাদী র‍্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্যপ্রদান শুরু করেছিলেন। তবে পরীমনি মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করলে উচ্চ আদালত ২০২২ সালের মার্চে তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd