• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পরীমনির মাদক মামলার শুনানি সন্তানের অসুস্থতায় পেছাল চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা রাতভর অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন বাবার মৃত্যুর পরও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করলেন লাবিব বাচ্চু রাজাকারের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি গাজীপুরের কাবির দেওয়ান এসএসসিতে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ চট্টগ্রাম বন্দরে ‘হারুন-সোহেল সম্মিলিত পরিষদ’-এর পরিচিতি সভা অনুষ্ঠিত ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন চিকিৎসক ছেলের বাবা চট্টগ্রামে গণিত ও ইংরেজিতে ফেল করেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ‘শেষ বিকল্প’ ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

গাজীপুরের কাবির দেওয়ান এসএসসিতে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
গাজীপুরের কাবির দেওয়ান এসএসসিতে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীচালা এলাকায় হঠাৎ করেই মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান কাবির দেওয়ান জিপিএ ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

জন্মের সময় কেয়া আক্তার নামে পরিচিত ওই শিক্ষার্থী বর্তমানে আব্দুর রহমান কাবির দেওয়ান নামে পরিচিত। তার এই পরিবর্তনের ঘটনা এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।

সোমবার (১০ আগস্ট) তার এসএসসির ফলাফল প্রকাশের পর থেকে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করছে। পরিবারের সদস্যরা তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাবির দেওয়ান টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বেলতলা এলাকার কাইয়ুম দেওয়ান ও কণিকা ইসলামের সন্তান। বর্তমানে তারা কালিয়াকৈর উপজেলার মৌচাক কামরাঙ্গীচালা এলাকায় ভাড়া থাকেন।

মা কণিকা ইসলাম জানান, ২০২৫ সালের শেষের দিকে তার শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে শুরু করে। চিকিৎসকের পরামর্শে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করানোর পর বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত হন।

কাবির দেওয়ান বলেন, তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান এবং ভবিষ্যতে ভালো চাকরি করে পরিবার ও দেশের জন্য কাজ করতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd