• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করছে সিডিএ ৫০ বছরেও অবিবাহিত সাবা পাতৌদি, মনের মতো সঙ্গী খুঁজে পাননি সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন বিমানের যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার সৈয়দ কাজেম শাহ সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

৫০ বছরেও অবিবাহিত সাবা পাতৌদি, মনের মতো সঙ্গী খুঁজে পাননি

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
৫০ বছরেও অবিবাহিত সাবা পাতৌদি, মনের মতো সঙ্গী খুঁজে পাননি

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি শর্মিলা ঠাকুরের কন্যা সাবা পাতৌদি, যিনি সাইফ-সোহা খানের বোন, ৫০ বছর বয়সেও অবিবাহিত রয়েছেন। তিনি গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থেকে একটি শান্ত জীবনযাপন করছেন।

১৯৭৬ সালের ১ মে জন্মগ্রহণ করা সাবা পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ট্যারোট কার্ড রিডার ও আধ্যাত্মিক হিলার হিসেবেও পরিচিত। সাবা বর্তমানে ভোপালের ‘রয়েল অ্যান্ডোমেন্ট ট্রাস্ট’-এর প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাবা কখনো বিয়ের পিঁড়িতে বসেননি। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সাবা জানান, জীবনে তার কোনো প্রথম প্রেমিক ছিল না এবং ১৮ বা ১৯ বছর বয়সে বিয়ের জন্য বিভিন্ন পাত্রের প্রস্তাব পেয়েছিলেন। তিনি বলেন, ‘১৯ বছর বয়সে কলকাতার এক পাত্রের সঙ্গে বিয়ের আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমি তখন বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।’

তিনি আরও জানান, মনের মতো সঙ্গী না পাওয়ার কারণে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেননি। সাবা বলেন, ‘আমি বাবার মতো কাউকে খুঁজছিলাম না, কিন্তু বাবার ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করে। আমি আসলে সেই মাপের বা মনের মতো কোনো সঙ্গী খুঁজে পাইনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd