• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া বলটির নিলামে দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা পুলিশের কাছে থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিল স্থানীয়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করছে সিডিএ ৫০ বছরেও অবিবাহিত সাবা পাতৌদি, মনের মতো সঙ্গী খুঁজে পাননি সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন বিমানের যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার সৈয়দ কাজেম শাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন। এছাড়া বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা পেয়েছেন। তিনি মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি, যার ফলে তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়েছে। তিনি আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেছেন এবং আহতদের হাসপাতালে পৌঁছাতে সাহায্য করেছেন।

এছাড়া, বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। তিনি কর্মসংস্থানের অভাবে কষ্টে জীবনযাপন করছিলেন। প্রধানমন্ত্রী উপহার পাওয়া বাহনগুলো কীভাবে পরিচালনা করতে হবে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd