• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার: জুলাই যোদ্ধাদের জন্য অটোরিকশা ও রিকশা প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পন্ন করছে সিডিএ ৫০ বছরেও অবিবাহিত সাবা পাতৌদি, মনের মতো সঙ্গী খুঁজে পাননি সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন বিমানের যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার সৈয়দ কাজেম শাহ সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী

নরসিংদীতে ঝটিকা মিছিল বের করার অভিযোগে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহম্মেদ জয় (২০), নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭) এবং ধর্ম ও ত্রাণ বিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে নরসিংদী পৌরসভা চত্বর থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী হঠাৎ করে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌর চত্বর থেকে সেবাসংঘের মোড় পর্যন্ত গিয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা শুরু হয়।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল-মামুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলার চেষ্টা ও অনাকাঙ্ক্ষিত মিছিলের ঘটনায় তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd