• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ নবীনগরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গ্রিসে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ‘অতি উচ্চ’ সতর্কতা জারি সিম কোম্পানির প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকের রাজনৈতিক ও মানবিক কার্যক্রম রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান ৩৫ কোটি টাকার কাজ, বিল উত্তোলন ৫০ কোটি! প্রশ্নের মুখে প্রকল্পের হিসাব বিচারকের খাস কামরা ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু সেন্টমার্টিনের অস্তিত্ব রক্ষায় কার্যক্রম গ্রহণ করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে ধান রোপনের সময় এই ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে এবং তিনি কৃষির পাশাপাশি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন আইচ শনিবার সকালে ৮/১০ জন কৃষি শ্রমিক নিয়ে নিজেদের জমিতে ধান রোপনের জন্য বাড়ির পাশে বিলে যান। বেলা ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত ঘটে। বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনের শরীরে আঘাত করলে তাঁর গায়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার সময় পাশে থাকা অন্যান্য কৃষকরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। চিত্তরঞ্জন আইচ কৃষি কাজের পাশাপাশি তালা বাজারে গার্মেন্টসের ব্যবসা করতেন।

এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd