• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আসিফ মাহমুদ গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে ১১ হাজার কোটি টাকা ফিরিয়ে আনার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রী উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন র‌্যাব বিলুপ্ত, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন পাস যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এ টি এম আজহারুল ইসলাম

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

Reporter Name / ৩৫৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

৪০২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মুখে শোনা গেছে ফিলিস্তিনের পক্ষে স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ।

রোববার (৩ আগস্ট) কানায় কানায় পরিপূর্ণ ছিল সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ। প্রাকৃতিক বাধা এড়িয়ে মিছিলটিতে অংশ নেয় লাখেরও বেশি মানুষ। উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা।

‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে ‘হাঁড়ি-পাতিল’ বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান।

আয়োজকরা তিন লাখের দাবি করলেও পুলিশ বলছে এক লাখেরও কিছু বেশি মানুষ অংশ নিয়েছে মিছিলে। এরমধ্যে উল্লেখযোগ্য ছিলেন— উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির বেশ কয়েকজন সিনেটর।

এক পর্যায়ে, ‘ফিলিস্তিন,ফিলিস্তিন’ স্লোগানে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে অপর পাশ পর্যন্ত। এক কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের ব্রিজটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd