• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ নেতাকর্মী এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন বিমানের যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার সৈয়দ কাজেম শাহ সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামে, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের শৌচাগার থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সহকারী উপ পরিদর্শক (এএসআই) রুবেল হোসেন (৩১) ৫নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। শনিবার সকাল ৮টার দিকে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ক্যাম্পের নিয়মিত রোলকলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খুঁজে বেড়ান এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ শৌচাগারের দিকে গেলে সেটি ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকি ও ধাক্কাধাক্কির পর জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে কাউকে পড়ে থাকতে দেখেন।

ঘটনার খবর পেয়ে ক্যাম্পের অন্যান্য পুলিশ সদস্যরা এসে রুবেলকে মেঝেতে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে শৌচাগারের দরজা কেটে ভেতরে প্রবেশ করে মরদেহ বের করা হয়।

শৌচাগারের ভেতর থেকে রুবেলের ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট জব্দ করা হয়েছে। ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজুল আমিন জানান, চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোক মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd