• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

মগবাজারে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত কয়েকজন

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
মগবাজারে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত কয়েকজন

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় উড়ালসেতু থেকে নামার সময় একটি কাভার্ড ভ্যান দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জামান আহামেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামের দুজনকে মৃত ঘোষণা করেন।

জামান নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে এবং রিয়াদ একই এলাকার লিয়াকত ফকিরের ছেলে। তাদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd