• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামে, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু কিংস ও আবাহনীর ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা বাড়ালো বাফুফে মির্জাপুরে নৌকাডুবি: ২৬ ঘণ্টা পরও নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হলো ৫২ বছরের বৃদ্ধার কঙ্কাল আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড হিমাচলে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১০ প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে তদারকি করছেন: রিজভী

মির্জাপুরে নৌকাডুবি: ২৬ ঘণ্টা পরও নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
মির্জাপুরে নৌকাডুবি: ২৬ ঘণ্টা পরও নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী একটি সেলোমেশিন চালিত নৌকা ডুবে ৬৫ বছর বয়সী বৃদ্ধ সাধন রাজবংশী নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের 'সুতানুড়ী' এলাকায় ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ সাধন রাজবংশী উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া বানকাটা গ্রামের ঝুগুরি রাজবংশীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তিনি মাছ বিক্রির উদ্দেশ্যে ফতেপুর বাজারের দিকে রওনা হন। পথে 'সুতানুড়ী' এলাকা থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি বাজারের দিকে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

নৌকাডুবির পর অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, সাধন রাজবংশী তীব্র স্রোতের মুখে পড়েন এবং পানির তলদেশে তলিয়ে যান। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, নৌকাটি অল্প দূর যাওয়ার পরই হঠাৎ ডুবে যায়।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে হাত বাড়ান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে নদীতে অতিরিক্ত স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার মো. ইসমাইল হোসেন জানান, নদীর বর্তমান গতিপথ ও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। ২৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ বৃদ্ধের সন্ধান পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd