• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু নোয়াখালীর যুবদল নেতাকে গুলি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর ও চকবাজার থানার চার পরিদর্শক বদলি ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ কেনার চেষ্টা, রিমান্ড শেষে কারাগারে রুবেল মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, মন্ত্রীর শোক প্রকাশ গুরুদাসপুরে মৃত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলামকে এগিয়ে নেবার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর বিমানবন্দরে গোপন অভিযানে ৫৬ লাখ টাকার স্বর্ণালংকার ও পণ্য জব্দ এমপি মাছুম মোস্তফার রাইস ট্রান্সপ্লান্টার চালিয়ে আমন চারা রোপণ

সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, মন্ত্রীর শোক প্রকাশ

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, মন্ত্রীর শোক প্রকাশ

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী রোববার (৯ আগস্ট) এক শোকবার্তায় বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত এই প্রবাসী ভাইদের অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তাদের দেশের অর্থনীতিতে অবদান অপরিসীম। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরিফুল হক চৌধুরী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd