• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তিন মাসের অনলাইন বন্ধুত্বের পর চীনা যুবকের বাংলাদেশে আগমন মালদ্বীপে আট বাংলাদেশির মৃত্যু, প্রবাসীদের মধ্যে উদ্বেগ মিরপুরে বিশেষ অভিযানে ৩০ জন গ্রেপ্তার মগবাজারে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত কয়েকজন সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু নোয়াখালীর যুবদল নেতাকে গুলি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর ও চকবাজার থানার চার পরিদর্শক বদলি ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ কেনার চেষ্টা, রিমান্ড শেষে কারাগারে রুবেল মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, মন্ত্রীর শোক প্রকাশ

মোহাম্মদপুর ও চকবাজার থানার চার পরিদর্শক বদলি

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
মোহাম্মদপুর ও চকবাজার থানার চার পরিদর্শক বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার থানার পরিদর্শককে বদলি করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিমকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, গোয়েন্দা উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে লালবাগ বিভাগের চকবাজার থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।

এছাড়া, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিনকে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগে এবং লালবাগ বিভাগের চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুনকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd