• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে রক্তমাখা জাতীয় পতাকা তুলে দিলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল-সিন্ডিকেট ভাঙার উদ্যোগ প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া চলতি বছরের মধ্যে সম্পন্ন হবে সুনামগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষণকারীর ফাসিঁর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে পাঠানো হলো বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৬ নেতা গ্রেপ্তার আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ সাকিব আল হাসান আবারও অধিনায়ক, নেতৃত্ব দেবেন বাংলাদেশ টাইগার্সকে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

২২

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেভিড ইমন গত ১৩ জুলাই চট্টগ্রামের চন্দনপুরায় ডিজিটাল ডট নেট নামের একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিকের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা না পেয়ে তার নির্দেশে ৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ওই অফিসে হামলা চালিয়ে ৩৫ লাখ টাকা লুট করে। এছাড়া জিইসির মোড়ের নেট প্লাস নামের আরেকটি প্রতিষ্ঠানেও মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তিনি।

ফটিকছড়ির কাঞ্চননগরের সাধারণ কৃষকের সন্তান ডেভিড ইমনের পড়াশোনা তেমন ছিল না। অল্প বয়সেই তিনি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের গ্রুপের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছেন।

ডেভিড ইমন চট্টগ্রাম শহর ও জেলায় অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছেন। তার বিরুদ্ধে অন্তত সাতটি খুনের মামলা রয়েছে। গত এক মাসে তিনি চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকদের ফোন করে দেড় কোটি টাকা চাঁদা আদায় করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তিনি যশোরের ঝুমঝুমপুর থেকে গ্রেপ্তার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd