• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে নতুন দায়িত্বে ডা. আতিকুর রহমান খান প্রধানমন্ত্রীকে রক্তমাখা জাতীয় পতাকা তুলে দিলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল-সিন্ডিকেট ভাঙার উদ্যোগ প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া চলতি বছরের মধ্যে সম্পন্ন হবে সুনামগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষণকারীর ফাসিঁর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে পাঠানো হলো বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৬ নেতা গ্রেপ্তার আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল-সিন্ডিকেট ভাঙার উদ্যোগ

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল-সিন্ডিকেট ভাঙার উদ্যোগ

১৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দালাল-সিন্ডিকেট ও অনিয়ম দূর করার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

সভা শেষে হাসপাতালের দুটি ওয়ার্ড পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে ১২৪ জন কর্মী আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত থাকলেও তা হাসপাতালের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। রংপুর চেম্বার অব কমার্স প্রতি মাসে ১০ জন কর্মীর সম্মানী বহনের আশ্বাস দিয়েছে এবং স্থানীয় সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল আরও পাঁচজন কর্মীর ব্যয় বহন করবেন।

মন্ত্রী বলেন, হাসপাতালের দায়িত্বে থাকা কর্মচারীদের পরিচয়সূচক ভেস্ট পরিধান বাধ্যতামূলক করা হবে। রোগীদের সঙ্গে একজনের বেশি স্বজনকে থাকার অনুমতি দেওয়া হবে এবং তাদের জন্য ঝুলানো কার্ড দেওয়া হবে।

ত্রাণমন্ত্রী আরও জানান, হাসপাতালের সেবার মান বাড়াতে তিন ধাপে পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ১০টি আইসিইউ বেডের সঙ্গে আরও ১০টি বেড যুক্ত করা হবে। অ্যানেস্থেসিয়া সংকটের কারণে জরুরি অস্ত্রোপচার ব্যাহত হলে তা সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতালের অনিয়মের বিষয়ে তিনি বলেন, লাশ পরিবহনে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এ কারণে তালিকাভুক্ত অ্যাম্বুলেন্সের মাধ্যমে নির্ধারিত ভাড়ায় সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালকে সিসিটিভি নজরদারির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিরাপত্তার জন্য একটি পুলিশ কন্ট্রোল রুম চালু থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd