• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল-সিন্ডিকেট ভাঙার উদ্যোগ প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া চলতি বছরের মধ্যে সম্পন্ন হবে সুনামগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষণকারীর ফাসিঁর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে পাঠানো হলো বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৬ নেতা গ্রেপ্তার আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ সাকিব আল হাসান আবারও অধিনায়ক, নেতৃত্ব দেবেন বাংলাদেশ টাইগার্সকে প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর, যৌতুক ও মারধরের অভিযোগে মামলা

ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে পাঠানো হলো

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে পাঠানো হলো

১৫

ফেনীর মহিপালে শহীদ ওয়াকিল আহমদ শিহাব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ আবুল হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবীর আদেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

অ্যাডভোকেট সৈয়দ আবুল হোসেন ফেনী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। ২০২৪ সালের ৪ আগস্ট ফেনী শহরের মহিপালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনা ঘটে, যাতে শহীদ ওয়াকিল আহমদ শিহাবসহ ৮ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন।

শহীদ শিহাবের মা মাহফুজা আক্তার ২০ আগস্ট ফেনী মডেল থানায় ১৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৮ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়, যাতে মোট ২২০ জনকে আসামি করা হয়েছে।

সূত্র জানায়, আবুল হোসেন গত এক মাস ধরে অসুস্থতার অজুহাত দেখিয়ে জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd