• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, তদন্তের নির্দেশ রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের জুলাইয়ে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েছে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ফেরার দাবি জানালেন রোহিঙ্গারা নাসীরুদ্দীন পাটওয়ারী: তারেক রহমান সরকারের পরিচালনায় ব্যর্থ যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর হাওলাদার কেরানীগঞ্জে ছয় দিনে তিন নারীর মরদেহ উদ্ধার পাবনায় বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি গঠন

২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আমিনুর বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ সরকার।

বিজ্ঞপ্তিতে আগামী দুই মাসের মধ্যে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মূল্যায়নের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রস্তাবিত তালিকা কেন্দ্রীয় নির্বাহী সংসদে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুর বিশ্বাস বলেন, ‘আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘদিন পর তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে সংগঠনটিকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd