• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৬ নেতা গ্রেপ্তার

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৬ নেতা গ্রেপ্তার

১৬৩

বগুড়ার তিন উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগের দুজন, যুবলীগের দুজন এবং কৃষক লীগের দুইজন নেতা রয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর বাজার এলাকা থেকে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৮) এবং কানাইকান্দর এলাকা থেকে শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আব্দুল হান্নান ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি। তোফাজ্জল হোসেনকেও একই মামলায় আসামি করা হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে যুবলীগের সদস্য মনিরুজ্জামান ঠান্ডুকে গ্রেপ্তার করা হয়। তিনি ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারধরের অভিযোগে মামলার আসামি।

এছাড়া, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নাশকতার দুটি মামলায় তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরকদ্রব্য, হামলা ও সহিংসতার অভিযোগে বিভিন্ন মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd