• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাব আল-মান্দেব প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম এনসিপি নেতাদের বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ বুসানে ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে

চট্টগ্রামের পটিয়া উপজেলায় থানার অদূরে মুখোশ পরে মহাসড়কে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) ভোরে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, মিছিলটি পটিয়া থানা থেকে প্রায় ২০০ গজ দূরে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ৮ থেকে ১০ জন মুখোশধারী যুবক মহাসড়কে মিছিল বের করেন। মিছিলটির নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাশ। মিছিলে অংশ নেওয়া সবাই মুখোশ পরিহিত ছিলেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা সড়ক প্রদক্ষিণ করে দ্রুত এলাকা ত্যাগ করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের খবর পাওয়া গেছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মুখোশ পরিহিত থাকায় তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জড়িতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd