• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

সাকিব আল হাসান আবারও অধিনায়ক, নেতৃত্ব দেবেন বাংলাদেশ টাইগার্সকে

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
সাকিব আল হাসান আবারও অধিনায়ক, নেতৃত্ব দেবেন বাংলাদেশ টাইগার্সকে

১৫৬

আন্তর্জাতিক ক্রিকেটে আবারও মাঠে ফিরছেন সাকিব আল হাসান। তিনি এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন। এই টুর্নামেন্ট শুরু হবে ৩০ জুলাই জাম্বিয়ায়।

এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করবে ছয়টি দল, যার মধ্যে রয়েছে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।

বাংলাদেশ টাইগার্সে সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন সাবেক অলরাউন্ডার আলোক কাপালি। এছাড়া টুর্নামেন্টে ভারতের ইউসুফ পাঠান, আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এবং আফগানিস্তানের আসগার আফগানসহ অনেক সাবেক তারকা ক্রিকেটার অংশগ্রহণ করবেন।

৩০ জুলাই জার্সি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।

মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। সনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে, ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন এই টুর্নামেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd