• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি: খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে

ট্রাম্পের গোলাবারুদ ঘাটতির দাবি নাকচ, যথেষ্ট সরবরাহের কথা জানালেন

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ট্রাম্পের গোলাবারুদ ঘাটতির দাবি নাকচ, যথেষ্ট সরবরাহের কথা জানালেন

১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীতে গোলাবারুদ ঘাটতির খবর নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনে পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরবরাহ রয়েছে।

রোববার (২৬ জুলাই) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে আমাদের, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।’

ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে টান পড়তে পারে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করেছেন। জর্ডানে ইরানি হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার পর যৌথ বাহিনীর প্রধান ড্যান কেইন ও সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মধ্যপ্রাচ্যে মোতায়েন বাহিনীর সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, ট্রাম্প সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ মার্কিন সামরিক শক্তির চিত্র তুলে ধরেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবি প্রকাশ করেন, যার মধ্যে ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে মার্কিন যুদ্ধবিমানকে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করতে দেখা যায়।

বিশ্লেষক মার্ক ক্যানসিয়ান ও ক্রিস পার্ক জানান, যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা অন্তত ১ হাজার ৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এবং বর্তমানে এর মজুদ ১,০০০টির নিচে নেমে এসেছে। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ও পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশিত যেকোনো অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd