• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষা খাতে সরকারের অগ্রগতি: বাজেটে রেকর্ড বরাদ্দ ও নতুন উদ্যোগ ময়মনসিংহের বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক ড. ইউনূসকে দুষলেন পুলিশের কার্যক্রমে গতি ফিরলেও হামলার ঘটনা বেড়েছে শিবচরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল শিকদারকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ার প্রভাব: তরুণদের ভবিষ্যৎ সংকটের মুখে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জুয়েল ভুঁইয়া গ্রেপ্তার, উদ্ধার হলো দুই হাতবোমা রোনালদোর অবসরের ইঙ্গিত: ‘এটাই হতে পারে আমার শেষ বছর’ সংকটে চা-শিল্প: সমাধানে আড়াই হাজার কোটি টাকার ফান্ড গঠনের প্রস্তাব ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

নারায়ণগঞ্জে মদপানে দুই যুবকের মৃত্যু, পরিবার দাবি স্বাভাবিক মৃত্যু

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জে মদপানে দুই যুবকের মৃত্যু, পরিবার দাবি স্বাভাবিক মৃত্যু

১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের মৃত্যু মদ্যপানজনিত বলে পুলিশ নিশ্চিত করেছে, তবে অপরজনের পরিবার স্বাভাবিক মৃত্যুর দাবি করেছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার সিদ্দিকের ছেলে মুসা (৩৬) ও আলকাজের ছেলে লোকমান (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মুসা ও লোকমান অসুস্থ হয়ে পড়লে তাদের পরিবার ও স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। লোকমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, লোকমান অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে মুসার পরিবারের দাবি, তার মৃত্যু মদপানের কারণে হয়নি, বরং এটি স্বাভাবিক মৃত্যু।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেছেন, ‘লোকমানের মৃত্যু মদ্যপানজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মুসার পরিবারের পক্ষ থেকে মদপানের বিষয়টি অস্বীকার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd