• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
র‍্যাব বিলুপ্ত করে নতুন এসআরবি গঠনের উদ্যোগ, অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের বাধা, ফিলিস্তিনি গোষ্ঠীর অভিযোগ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে নোয়াখালীর গায়ে-হলুদের অনুষ্ঠানে হামলা, গুলিবিদ্ধ ৫ ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি রেকর্ড দামে বিক্রি এসএসসি পরীক্ষায় ১৩ লাখ শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ভুয়া সনদের নার্স ও অদক্ষ জনবল: ৬ ক্লিনিক-ফার্মেসিকে জরিমানা বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনা বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে গোপালগঞ্জে ট্রেনে ইভটিজিংয়ের ঘটনায় হাতাহাতি ও পাথর নিক্ষেপ

রোনালদোর অবসরের ইঙ্গিত: ‘এটাই হতে পারে আমার শেষ বছর’

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
রোনালদোর অবসরের ইঙ্গিত: 'এটাই হতে পারে আমার শেষ বছর'

দীর্ঘ ২৫ বছরের ফুটবল ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ‘সম্ভবত’ এ বছরই হবে তার পেশাদার ফুটবলের শেষ বছর। খবরটি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান।

রোববার (১৬ আগস্ট) ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।’ ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৫০টির বেশি গোল করা রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত।

ফুটবল ছাড়ার পরের জীবন নিয়ে পরিকল্পনা রয়েছে বলেও জানান রোনালদো। তিনি বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে, তাই ভ্রমণ ও প্যাডেল টেনিসসহ বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান।

সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। ২৫ বছরের ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত যা অর্জন করেছেন, তা উপভোগ করতে চান। বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন তিনি।

এ বছরের বিশ্বকাপে পর্তুগালের হয়ে শেষ ষোলোতে খেলার পর নতুন সৌদি প্রো লিগ মৌসুমে আল-নাসরের হয়ে মাঠে নামার কথা রয়েছে রোনালদোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd