• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে ইতিবাচক সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লাখো ভক্তের মিলনমেলায় শেষ হলো খরমপুর কেল্লা শহীদ গেছুদারাস (রহ.)-এর ওরশ মোবারক বোমা-সন্ত্রাসের শঙ্কায় পুলিশ সতর্ক, ২৪ ঘণ্টা মাঠে থাকার নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ আসাম-অরুণাচল সীমান্তে উত্তেজনা, অর্থনৈতিক অবরোধ চলছে বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক বগুড়ায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার সিলেটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো খণ্ডিত পায়ের পাতা

বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও প্রচার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতি বাজার এলাকা সংলগ্ন বিলের মাঝখানের একটি সড়কে মিছিলের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, ৪০ থেকে ৫০ জনের একদল যুবক হাতে মশাল নিয়ে স্লোগান দিয়ে মিছিল করছেন। মিছিল শেষে তারা একটি বাজারে গিয়ে হাতের মশালের আগুন দিয়ে রাস্তার মাঝখানে বিক্ষোভ করতে থাকেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে রয়েছে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ সরকার মানি না, মানবো না’।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঢাকা পোস্টকে বলেন, ‘ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়েছিল। জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

এটি ঘটনার পর, গত বুধবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd