• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পুলিশের কার্যক্রমে গতি ফিরলেও হামলার ঘটনা বেড়েছে শিবচরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল শিকদারকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ার প্রভাব: তরুণদের ভবিষ্যৎ সংকটের মুখে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জুয়েল ভুঁইয়া গ্রেপ্তার, উদ্ধার হলো দুই হাতবোমা রোনালদোর অবসরের ইঙ্গিত: ‘এটাই হতে পারে আমার শেষ বছর’ সংকটে চা-শিল্প: সমাধানে আড়াই হাজার কোটি টাকার ফান্ড গঠনের প্রস্তাব ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খান ইরানের ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা মার্কিন সেনা ধরিয়ে দিলে

নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জুয়েল ভুঁইয়া গ্রেপ্তার, উদ্ধার হলো দুই হাতবোমা

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জুয়েল ভুঁইয়া গ্রেপ্তার, উদ্ধার হলো দুই হাতবোমা

ঢাকার ডেমরার সারুলিয়া থেকে দুইটি হাতবোমাসহ নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জুয়েল ভুঁইয়া ওরফে ‘ওস্তাদকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি নব্য জেএমবির আলোচিত বোমা তৈরির কারিগর নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার পশ্চিম নিঝুমবাগে পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযানে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তার অবস্থান করা বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোমা দুটি পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।

ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপকমিশনার মোহসিন মাসুদ বলেন, বোমারু মামুনের সহযোগী হিসেবে সন্দেহভাজন জুয়েল ওই এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও এটিইউ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার এবং জুয়েলকে আটক করা হয়।

পুলিশ জানায়, জুয়েলের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার কাজীরচর এলাকায়। জঙ্গি নেটওয়ার্কে তার কোডনেম ‘ওস্তাদ’ বলে জানা গেছে।

সিটিটিসির কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে ২০২৩ সালে এটিইউ জুয়েলকে গ্রেপ্তার করেছিল। পরে ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্য বন্দিদের সঙ্গে তিনিও পালিয়ে যান।

পুলিশের দাবি, কাশিমপুর কারাগারে থাকাকালে বোমারু মামুনের সঙ্গে জুয়েলের ঘনিষ্ঠতা তৈরি হয়। সরকার পতনের পর সেপ্টেম্বরে তিনি মামুনসহ অন্যদের সঙ্গে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd