• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

ময়মনসিংহের বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক ড. ইউনূসকে দুষলেন

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ময়মনসিংহের বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক ড. ইউনূসকে দুষলেন

২৩৩

ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত আরপিসিএলের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র গত ২৬ দিন ধরে বন্ধ রয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এ বিষয়ে আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম রাশেদ সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন।

আরপিসিএল সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে স্থাপন করা হয়। তবে গ্যাস সংকটের কারণে কেন্দ্রটির উৎপাদন গত কয়েক বছর ধরে হ্রাস পাচ্ছে। বর্তমানে এটি ৩০-৩৫ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।

এএইচএম রাশেদ বলেন, “ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিলেন, যার ফলে দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।” তিনি জানান, গ্যাস সরবরাহ না পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ময়মনসিংহ নগরীতে তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়, কিন্তু বাস্তবে তা ৮-১০ ঘণ্টা পর্যন্ত পৌঁছাচ্ছে। এ পরিস্থিতিতে রান্নাবান্না ও দৈনন্দিন কাজকর্মে ভোগান্তি বাড়ছে।

ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকার বাসিন্দা শেফালী আক্তার জানান, “লোডশেডিং ও গ্যাস সংকটের কারণে রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না।” তিনি এই সংকটের সমাধান দ্রুত চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd