• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইমরান খানের মৃত্যুর গুজব: সেনাবাহিনী ও পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হলো জীবিত থাকার খবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড, তানজিদ-নাজমুলের দৃঢ়তা আরজি কর হত্যাকাণ্ড: সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার ১০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত ভাঙল মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫ বিদ্যুৎ সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা দায়ী: হাসনাত আব্দুল্লাহ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ চতুর্থ শিল্পবিপ্লব: সম্ভাবনা ও প্রস্তুতি

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫

কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া হাইস্কুল গেট এলাকায় এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের দাবি, হামলাকারীরা কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী। অপর পক্ষ হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে, দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মাহফুজুর রহমান, ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না ও সহিদ রয়েছেন। তাদের উপজেলা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঢালুয়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বাধা দিতে গিয়ে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদ আহত হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় রাজনীতি নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দেন বিএনপির বিভিন্ন নেতা-কর্মী ও সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না ও সহিদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়।

আহত ছাত্রদল নেতা মাহফুজুর রহমান অভিযোগ করেন, মিছিল শেষ হওয়ার আগেই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

তবে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন অভিযোগ অস্বীকার করে বলেন, দুই পক্ষই পৃথক প্রতিবাদ মিছিল করছিল। মিছিলের শেষ দিকে একজন সংসদ সদস্যকে নিয়ে বিরূপ মন্তব্য করলে সামান্য হট্টগোল ও হাতাহাতি হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে। তবে কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd