• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিবচরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল শিকদারকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ার প্রভাব: তরুণদের ভবিষ্যৎ সংকটের মুখে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জুয়েল ভুঁইয়া গ্রেপ্তার, উদ্ধার হলো দুই হাতবোমা রোনালদোর অবসরের ইঙ্গিত: ‘এটাই হতে পারে আমার শেষ বছর’ সংকটে চা-শিল্প: সমাধানে আড়াই হাজার কোটি টাকার ফান্ড গঠনের প্রস্তাব ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খান ইরানের ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা মার্কিন সেনা ধরিয়ে দিলে এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

পীরগাছায় বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
পীরগাছায় বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

১০

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শামীম মিয়া গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সাতদরগা-রংপুর সড়কের কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজা আক্তার উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। এক বছর আগে শামীম মিয়ার সঙ্গে লিজার বিয়ে হয়।

শনিবার ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে বাবার বাড়িতে যাচ্ছিলেন লিজা। কালিস্থান এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজার মৃত্যু হয়। আহত শামীম মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd