• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ আসাম-অরুণাচল সীমান্তে উত্তেজনা, অর্থনৈতিক অবরোধ চলছে বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক বগুড়ায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার সিলেটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো খণ্ডিত পায়ের পাতা ঢাকায় ৫০টি মোড়ে এআই ট্রাফিক সিগন্যাল স্থাপন করবে ডিএসসিসি কালাইয়ে কিডনি বিক্রির ‘বকেয়া’ টাকা না পেয়ে মামলা দায়ের লালমনিরহাটে সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি নেতা পরিচয়দানকারীর বিরুদ্ধে থানায় মামলা

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টায় বন্ধের নির্দেশ

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টায় বন্ধের নির্দেশ

১৬

আজ বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখতে বলা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা প্রযোজ্য হবে। এসব অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। নির্দেশনায় দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd