• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে ইতিবাচক সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লাখো ভক্তের মিলনমেলায় শেষ হলো খরমপুর কেল্লা শহীদ গেছুদারাস (রহ.)-এর ওরশ মোবারক বোমা-সন্ত্রাসের শঙ্কায় পুলিশ সতর্ক, ২৪ ঘণ্টা মাঠে থাকার নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ আসাম-অরুণাচল সীমান্তে উত্তেজনা, অর্থনৈতিক অবরোধ চলছে বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক বগুড়ায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার সিলেটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো খণ্ডিত পায়ের পাতা

লালমনিরহাটে সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি নেতা পরিচয়দানকারীর বিরুদ্ধে থানায় মামলা

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
লালমনিরহাটে সাংবাদিককে মারধরের অভিযোগ, বিএনপি নেতা পরিচয়দানকারীর বিরুদ্ধে থানায় মামলা

লালমনিরহাটে চাঁদা না দেওয়ার কারণে রাসেল হক (৩০) নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, নিজেকে বিএনপি নেতা পরিচয়দানকারী রশিদুল ইসলাম ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছেন। হামলায় আহত সাংবাদিক লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাসেল হক ‘দৈনিক দাবানল’ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত মঙ্গলবার বিকেলে শহরের রেলওয়ে মুক্তমঞ্চ এলাকায় সংবাদ সংগ্রহ শেষে বিশ্রাম নেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। তার অভিযোগ, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে রশিদুল ইসলাম নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

রাসেল হক দাবি করেছেন, রশিদুল ও তার লোকজন নিয়মিত তার কাছে ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা চাঁদা দাবি করতেন এবং চাঁদা না দিলে তাকে বাড়িতে থাকতে না দেওয়ার হুমকি দিতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ঘিরে ধরে মারধর করা হয় এবং গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে, অভিযুক্ত রশিদুল ইসলাম চাঁদা দাবির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে ৫ আগস্টের আগে রাসেল হক নিষিদ্ধ যুবলীগের ক্যাডার ছিলেন এবং তখন তিনি দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানিয়েছেন, উভয় পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd