• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ কাটাখালীতে বিদ্যুৎ সংযোগে ওভারভোল্টেজ, ৩০০ বাড়ির ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তৈল চুরি ও পাচারের অভিযোগ ঢাকায় মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ঢাবির দুই শিক্ষার্থী সমকামিতার অভিযোগে হল থেকে বহিষ্কৃত বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারের পরিকল্পনার ঘাটতি: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ ঘোষণা মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব

কাটাখালীতে বিদ্যুৎ সংযোগে ওভারভোল্টেজ, ৩০০ বাড়ির ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
কাটাখালীতে বিদ্যুৎ সংযোগে ওভারভোল্টেজ, ৩০০ বাড়ির ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে

রাজশাহীর কাটাখালী পৌরসভায় নতুন ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর ভয়াবহ ওভারভোল্টেজের ঘটনা ঘটেছে। এতে তিনটি মহল্লার প্রায় ৩০০ বাড়ির টেলিভিশন, ফ্রিজ, এসি, বৈদ্যুতিক বাল্বসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার দিবাগত রাত ২টার দিকে কাটাখালী পৌসভার বাখরাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অকেজো ট্রান্সফরমার মেরামতের পর নতুন পোর্টেবল ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে একটি বৈদ্যুতিক বাল্ব পুড়ে যায়, যা পরে নেসকোর কর্মীরা দ্রুত বন্ধ করে দেন।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নেসকোর কর্মীদের আটকে রাখেন। পুলিশ এসে তাদের উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা নাহিদুল ইসলাম জানান, প্রায় ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা ক্ষতিপূরণ দাবি করছেন।

নেসকোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহের সময় দুটি লাইন এক হয়ে গেলে এমন ঘটনা ঘটতে পারে। তবে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে তিনি জানান, এতগুলো বাড়ির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

এদিকে, স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd