• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ কাটাখালীতে বিদ্যুৎ সংযোগে ওভারভোল্টেজ, ৩০০ বাড়ির ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তৈল চুরি ও পাচারের অভিযোগ ঢাকায় মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ঢাবির দুই শিক্ষার্থী সমকামিতার অভিযোগে হল থেকে বহিষ্কৃত বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারের পরিকল্পনার ঘাটতি: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ ঘোষণা মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব চাঁদপুরে মায়ের সামনে ছেলের ওপর নির্যাতন, গ্রেপ্তার ১ সাভারে প্রবাসীর স্ত্রীকে হত্যা, বাড়িওয়ালা আত্মহত্যা

ঢাকায় মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ঢাকায় মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিল্প ও অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং স্বাস্থ্যসেবার মতো খাতগুলোয় মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

হুমায়ুন কবির মার্কিন প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। তিনি আশ্বস্ত করেন যে, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

উভয় পক্ষই দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল ও টেকসই করতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পৃক্ততা ও অংশীদারত্ব গভীর করার প্রয়োজনীয়তা নিয়ে একমত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd