• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে ইতিবাচক সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লাখো ভক্তের মিলনমেলায় শেষ হলো খরমপুর কেল্লা শহীদ গেছুদারাস (রহ.)-এর ওরশ মোবারক বোমা-সন্ত্রাসের শঙ্কায় পুলিশ সতর্ক, ২৪ ঘণ্টা মাঠে থাকার নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ আসাম-অরুণাচল সীমান্তে উত্তেজনা, অর্থনৈতিক অবরোধ চলছে বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক বগুড়ায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার সিলেটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো খণ্ডিত পায়ের পাতা

ঢাকায় ৫০টি মোড়ে এআই ট্রাফিক সিগন্যাল স্থাপন করবে ডিএসসিসি

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ঢাকায় ৫০টি মোড়ে এআই ট্রাফিক সিগন্যাল স্থাপন করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করেছে। প্রাথমিকভাবে ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ মোড়ে এ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, ঢাকা মহানগরের আরো ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের আধুনিক ট্রাফিক সিগন্যাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শাহবাগ মোড়ে সিগন্যালটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

নতুন এই সিগন্যাল ব্যবস্থা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে যানবাহন চলাচলকে আরো নিয়মতান্ত্রিক ও গতিশীল করার লক্ষ্য রয়েছে।

প্রাথমিকভাবে স্থাপিত আটটি মোড় হলো—বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মত্স্য ভবন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়। আবদুস সালাম বলেন, আধুনিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর হলে ট্রাফিক পুলিশকে সার্বক্ষণিক দাঁড়িয়ে সংকেত দিতে হবে না।

তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে আরো ২২টি মোড়ে সিগন্যাল চালু করা হবে। তবে যানজট পুরোপুরি নিরসন করতে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বারবার আইন অমান্য করলে ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং গাড়ির কাগজপত্র জব্দের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd