• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত, জাপানসহ সব দেশ সফরের বিষয়ে ইতিবাচক সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লাখো ভক্তের মিলনমেলায় শেষ হলো খরমপুর কেল্লা শহীদ গেছুদারাস (রহ.)-এর ওরশ মোবারক বোমা-সন্ত্রাসের শঙ্কায় পুলিশ সতর্ক, ২৪ ঘণ্টা মাঠে থাকার নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ আসাম-অরুণাচল সীমান্তে উত্তেজনা, অর্থনৈতিক অবরোধ চলছে বাঁশখালীতে নিষিদ্ধ মশাল মিছিল, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক বগুড়ায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন গ্রেপ্তার সিলেটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো খণ্ডিত পায়ের পাতা

চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
চট্টগ্রামে গ্যাস-সংকট, ভারী শিল্পে সরবরাহ বন্ধ

চট্টগ্রামে গ্যাস-সংকটের কারণে ভারী শিল্পে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। মহেষখালীতে সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল মজুত ফুরিয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে। বর্তমানে অন্য টার্মিনাল থেকে মাত্র ২৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে।

কর্ণফুলি গ্যাস কোম্পানির কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার রাত থেকে গ্যাস-সংকট প্রকট আকার ধারণ করেছে। ভারী শিল্পকারখানায় গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে এবং চাপ কম থাকায় ছোট কারখানাগুলোও কার্যত বন্ধ রয়েছে। জনদুর্ভোগ কমাতে সিএনজি ফিলিং স্টেশন ও আবাসিকে পাইপ লাইনে চাপ বাড়ানোর চেষ্টা চলছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটের উপমহাব্যবস্থাপক মো. নাছির উদ্দিন জানান, বিরূপ আবহাওয়ার কারণে এলএনজিবাগী কার্গো টার্মিনালে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। এর ফলে সামিট গ্রুপের টার্মিনাল থেকে সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রামে গ্যাস-সংকটের কারণে শিল্প খাতে অচলাবস্থা বিরাজ করছে। নগরীর সিইপিজেড, কর্ণফুলি ইপিজেড, কালুরঘাট, সীতাকুন্ড, নাসিরাবাদ, পতেঙ্গা শিল্প এলাকাগুলোতে গ্যাসের অভাবে মেশিন চালানো যাচ্ছে না।

চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে। এই পরিস্থিতির উন্নতি না হলে শিল্পকারখানা বন্ধ হয়ে যাবে এবং রপ্তানি খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd