• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়কে আগুন, যান চলাচল ব্যাহত।  সূর্যগ্রহণের সময় মহানবী (সা.)-এর নির্দেশনা নীলফামারীতে দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা জামায়াতের ১১ এমপির মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে সাবেক প্রেমিকের গ্রেপ্তার বাংলাদেশ থেকে দেখা যাবে না বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাভারে অভিযান: ৯টি বিস্ফোরক ও গান পাউডার উদ্ধার বেলাবোয় দাখিলে ১৫ পরীক্ষার্থীর কেউই পাস করেনি, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। 

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়কে আগুন, যান চলাচল ব্যাহত। 

নরসিংদী জেলা প্রতিনিধি / ২২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

২৫

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা–সিলেট মহাসড়কে আগুন, যান চলাচল ব্যাহত। 

নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর ঢাকা–সিলেট মহাসড়কের ইটাখোলা অংশে গ্যাস সংকটের প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১২ আগস্ট) দুপুরে এ বিক্ষোভের কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।

সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাসের সংকট চলছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর সমাধান না হওয়ায় তারা সড়কে নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভের কারণে ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদী–ইটাখোলা অংশে চলাচলকারী যাত্রীদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

এদিকে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়রা।

#নরসিংদী #গ্যাসসংকট #ইটাখোলা #ঢাকাসিলেটমহাসড়ক #বিক্ষোভ #সড়কঅবরোধ #যানজট #BreakingNews


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd