• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার ফল দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার যুবদলের শুভেচ্ছা মিছিল বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে মির্জা ফখরুল এখনো বিএনপির মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো, প্রশংসা অশ্বিনের দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে ১৬ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু।  বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে আপত্তি নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি বাবা-মা হারানো তাসফিয়াকে আগলে রাখেন চাচা, এসএসসিতে পেল জিপিএ-৫ জর্ডানে ভিক্ষুকের কাছে উদ্ধার হলো ৪৬ হাজার ৬০০ ডলার তানজিদ হাসানের সেঞ্চুরিতে বাংলাদেশে অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ল

রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

২৪

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম ফখরুল শেখ (৩৫), তিনি নৈহাটি গ্রামের বাসিন্দা।

ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং যুবদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট এবং তার দুটি মেয়ে রয়েছে। স্বজনদের দাবি, ফখরুল নিরাপত্তার জন্য মাঝে মাঝে ইটভাটায় পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

স্থানীয়দের মতে, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd