• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছাচ্ছে রামগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদকের হুমকি ও অর্থ খরচের দাবি শেখ হাসিনাকে ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার ইউক্রেনে হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে আখেরি চাহার শোম্বার তাৎপর্য ও গুরুত্ব জামালপুরে যুবলীগ নেতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন গোপালগঞ্জে লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জামায়াত আমীরের অভিযোগ: সরকার দায় জনগণের ওপর চাপাচ্ছে

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জামায়াত আমীরের অভিযোগ: সরকার দায় জনগণের ওপর চাপাচ্ছে

১৩

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জ্বালানি ও বিভিন্ন সেবা খাত বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জনগণের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তিনি আজ (সোমবার, ১০ আগস্ট) সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গ্যাস ও তেল প্রাইভেট সেক্টরে দেওয়ার ফলে জনগণ আরও বড় জিম্মিতে পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, জনগণের কান্নাকাটি করারও কোনো জায়গা থাকবে না।

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।

অর্থনৈতিক চাপ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, মানুষের আয় বৃদ্ধি না করে তাদের ওপর ব্যয় চাপানো হচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর পর আবারও বাড়ানোর আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জামায়াত আমীর দেশের ব্যাংকিং সেক্টরের অব্যবস্থাপনা ও শেয়ার বাজারের পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দেশে একটি অঘোষিত সেন্সরশিপ আরোপ করা হয়েছে, যার ফলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd